আজও যানবাহনের চাপ রয়েছে উত্তরের মহাসড়কে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে টানা তিনদিন ছুটি

2026-02-11T12:16:57+00:00
2026-02-11T12:16:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আজও যানবাহনের চাপ রয়েছে উত্তরের মহাসড়কে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম 
ট্রাকে করে বাড়ি ফিরছে ভোটাররা। ছবি : সময়ের আলো
বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে টানা তিনদিন ছুটি পেয়ে ঈদের আমেজে ভোট উৎসবে যোগ দিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে উত্তরের মানুষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু পশ্চিমপাড়া সায়দাবাদ, কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাসের পাশাপাশি ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছে উত্তরের মানুষ। তবে গতকালের তুলনায় আজকে যানবাহনের চাপ কমে এসেছে।

কড্ডার মোড় এলাকায় কথা হয় নয়ন শেখের সঙ্গে তিনি বলেন, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। নির্বাচন উপলক্ষে টানা তিনদিনের ছুটি পেয়েছি। গতকাল খুব চাপ থাকায় আসতে পারিনি। তাই আজকে ভোরে রওনা দেই কোথাও কোনো যানজট না থাকায় দ্রুত চলে আসলাম।

তিনি আরও বলেন, এর আগে জাতীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে এবার আশা করছি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে পারবো। তিনি অভিযোগ করে বলেন, টানা তিনদিন ছুটির কারণে সবাই বাড়ি যাচ্ছে আর এই সুযোগে পরিবহনগুলো তাদের ভাড়াও বাড়িয়েছে। অন্যদিন গাবতলী থেকে সিরাজগঞ্জের বাস ভাড়া ৩শ টাকা নেওয়া হয় কিন্তু আজকে সাড়ে ৪শ টাকা দিয়ে আসতে হলো।


সিরাজগঞ্জ লাইন বাসের সুপারভাইজার ইকবাল হোসেন বলেন, ঢাকা থেকে যাত্রীর প্রচুর চাপ থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে এটা ঠিক। কিন্তু সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে হচ্ছে ফাঁকা গাড়ি নিয়ে। এটা তো আপনারা দেখেছেন না। আমরা কয়েক টাকা ভাড়া বেশি নিচ্ছি এটা নিয়ে যাত্রীদের অনেক কথাও শুনতে হচ্ছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, আজকে সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে গতকালের তুলনায় কিছুটা কম রয়েছে। আজকে সারাদিনই যানবাহনের এই থাকবে বলে আমরা ধরনা করছি। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আজকে এখন পর্যন্ত মহাসড়কের যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। অন্যান্য দিনের মতো গাড়ি চলাচল করছে। 

পশ্চিম থানার ওসি বললেন যানবাহনের চাপ আছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইদিকে চাপ থাকতে পারে। আমার এপাশে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের চাপ বাড়তেও পারে সেজন্য আমরা আমরা সবসময় সতর্ক আছি। এই মহাসড়কে যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য তার টিম কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোআই



  বিষয়:   যানবাহন  উত্তরের মহাসড়ক  জাতীয় সংসদ নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: