যৌথ অভিযানে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেবিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এতে শটগান,

2026-02-11T11:52:09+00:00
2026-02-11T11:53:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যৌথ অভিযানে শটগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ১১.০২.২০২৬ ১১:৫৩ এএম
অভিযানে উদ্ধার শটগান, গুলি ও দেশীয় অস্ত্র। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এতে শটগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ও এক জনকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি ১টি শটগান, ৩ রাউন্ড গুলি, ৯টি দেশীয় দা এবং একটি দ্রুতগতির ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় নৌ-ডাকাত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

আটককদের নাম জামাল হোসেন (৪৪)। সে ভাসারচর গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে আটক জামাল হোসেন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন।


গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। ইউনিয়নের চরচাষী, ভাসারচর এবং শিমুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানাগুলোতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​অভিযান চলাকালীন কুখ্যাত নৌ-ডাকাত 'নয়ন-পিয়াস' গ্রুপের সক্রিয় সদস্য আক্তার ও তার ছেলে রিয়াজের বাড়ির পানির ট্যাংকের পাশ থেকে দেশীয় তৈরি ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয় ৯টি দেশীয় দা। অভিযান চলাকালে নদীর ঘাট থেকে ডাকাত দলের ব্যবহৃত ১টি দ্রুতগতির ট্রলারও জব্দ করা হয়। অন্যদিকে অভিযানে ভাসারচর গ্রাম থেকে জামাল হোসেন নামে একজনকে আটক করা হয়। সে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সোর্স হিসেবে কাজ করতো।

এ বিষয়ে সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদানের জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, এই ঘটনায় একজন আটক রয়েছে। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সময়ের আলো/জোআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: