আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

সারাদেশ

শীত আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি। তবে, গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের সীমান্তঘেঁষা জনপদ তেঁতুলিয়ায়, যা

2026-10-28T11:24:58+00:00
2026-10-28T11:26:12+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৮.১০.২০২৬ ১১:২৬ এএম
গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের সীমান্তঘেঁষা জনপদ তেঁতুলিয়ায়। ছবি : সংগৃহীত
শীত আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি। তবে, গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের সীমান্তঘেঁষা জনপদ তেঁতুলিয়ায়, যা শীতের বার্তা দিচ্ছে। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। মঙ্গলবারও একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রিতে।

এদিকে, মঙ্গলবার বিকাল ৩টায় পুরো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। 


দিনে রোদের তীব্রতা দেখা দিলেও বিকাল নামলেই পঞ্চগড়ে হিমেল হাওয়ার আবেশ ঘিরে ধরে। সন্ধ্যার পর থেকেই টের পাওয়া যায় শীতের পরশ, যা রাত যত গভীর হয় ততই স্পষ্ট রূপ নেয়। ভোরের আলো ফোটা পর্যন্ত ঠান্ডা অনুভূত হলেও, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই আমেজ উবে গিয়ে আবারও ফিরে আসে গরমের তেজ। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরে আকাশ একদম মেঘমুক্ত থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হাওয়া সরাসরি চলে আসছে। তাতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এই মেঘহীন বৃষ্টিবলয়ের প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীত আরও জেঁকে বসতে পারে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শীত  সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়া  পঞ্চগড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: