পদ্মার দখল নিয়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, শতাধিক রাউন্ড গুলির শব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শুরু হওয়া এই

2026-10-28T06:46:20+00:00
2026-10-28T06:46:20+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মার দখল নিয়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, শতাধিক রাউন্ড গুলির শব্দ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ এএম 
সংগৃহীত ছবি
পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

রাজশাহী নৌ পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমরা শুনেছি গোলাগুলির ঘটনা ঘটেছে। আমাদের লোকজন পাঠিয়েছি, সঙ্গে ঈশ্বরদী থানার টিম রয়েছে। তবে, ঘটনা ঘটেছে, দ্যাট ইজ ট্রু।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় কাকন বাহিনী এবং পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চরের কলাবাগানে কালুবাহিনী অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ করেছে।

স্থানীয় নৌকার মাঝি নয়ন বলেন, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে লোকজন নিয়ে এসে গোলাগুলি শুরু করে। বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা এসে তাদের সঙ্গে যোগ দেয়। দুপুর ২টা থেকে কিছুক্ষণ পরপরই গুলি হচ্ছে। এ পর্যন্ত একশর বেশি গুলি হয়েছে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে এসপি বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যা থেকে আর তেমন কোনো সংঘর্ষের খবর নেই। কলাবাগান পর্যন্ত আমাদের নৌ পুলিশ ও জেলা পুলিশ অবস্থান নিয়েছিল। আর কোনো গোলাগুলির শব্দ তারা পায়নি।

এসব বাহিনী এখনো তাদের অবস্থানেই রয়েছে কি না— জানতে চাইলে এসপি বলেন, একটা বাহিনী ছিল কলাবাগানে, আরেকটা নদীতে। সন্ধ্যার পরে পুলিশ সদস্যরা সেখানে আর কোনো কিছু দেখেননি, কোনো আওয়াজও পাননি।

সময়ের আলো/আতা
  বিষয়:   পদ্মা  দখল  কাকন বাহিনী  কালু বাহিনী  বন্দুকযুদ্ধ  কুষ্টিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: