৯০ টাকা নিয়ে কথাকাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথাকাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঙ্গলবার

2026-10-28T07:32:11+00:00
2026-10-28T07:32:11+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
৯০ টাকা নিয়ে কথাকাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৩২ এএম 
বড়লেখা থানা। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথাকাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন আলিফের কাছে ৯০ টাকা পান। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাকে রড দিয়ে আঘাত করেন। এতে আলিফ মাটিতে পড়ে যান।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত আটটায় বলেন, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে । ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মৌলভীবাজার  বড়লেখায়  কথাকাটাকাটি  দর্জি  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: