পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার

2026-10-28T05:22:05+00:00
2026-10-28T05:22:05+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ২
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২২ এএম 
পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ২। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ন কবির ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে কৌশলে তাকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তারা তাদের আরও কয়েকজন সহযোগীকে ডেকে নেন।

একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তার মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার কথা বলে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বাজারে গিয়ে চিৎকার করেন তিনি। পরে গ্রামবাসী তাকে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে আমার মোটরসাইকেল কেড়ে নেন। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন তারা। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তারা সংখ্যায় প্রায় ছয়-সাতজন ছিলেন।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নওগাঁ  বদলগাছী  রাজমিস্ত্রি  মোটরসাইকেল  টাকা  ছিনতাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: