প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম
মির্জাপুর গৌতমাশ্রম বিহারে এই চুরির ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোহাটহাজারীতে তালা কেটে বৌদ্ধ মন্দিরের দান বাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর গৌতমাশ্রম বিহারে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বৌদ্ধ মন্দিরের উপাধ্যক্ষ ও শ্রমন প্রতিদিনের মতো মন্দিরের মূল ফটকসহ সমস্ত দরজার তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। চোর রাতের কোনো একসময় গৌতমাশ্রম বিহারের পাকা সীমানা প্রাচীর টপকিয়ে মন্দিরের ভিতরে ঢুকেন। তারপর আটাশ বুদ্ধের কক্ষের দরজার তালা কেটে মূল মন্দিরের সিংহ শয্যায় শায়িত বুদ্ধের কক্ষে ঢুকেন। সেখানে দানবাক্সের তালা ভেঙে বাক্সে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যান।
গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সভাপতি শাসনানন্দ মহাথেরো এবং স্থানীয় বাসিন্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া জানান, বিহারের পক্ষ থেকে চুরির বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানান, বিষয়টি এইমাত্র জেনেছি। খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখছি।
সময়ের আলো/এনএন