জব ফেয়ার কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে : সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

জব ফেয়ারের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ক্যারিয়ার গঠনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু

2026-10-27T22:38:03+00:00
2026-10-27T22:38:03+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জব ফেয়ার কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে : সমাজকল্যাণমন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পিএম 
‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ এর উদ্বোধন শেষে সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
জব ফেয়ারের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ক্যারিয়ার গঠনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ এর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, দিনাজপুরে প্রথমবারের মতো এ ধরনের জব ফেয়ার আয়োজন করায় স্থানীয় যুবক, তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলের যুবসমাজ ও তরুণ তরুণীদের কর্মমুখী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যাশা করছেন তিনি। 

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এবং (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চারটি উপজেলা প্রশাসনের আয়োজনে চাকরি মেলার লক্ষ্য ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি করা। তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেওয়া হয়। 

মেলায় আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার মধ্যে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেয়। এ ছাড়া প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক অংশ নেয়। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, ডেইল্টা ফার্মাসিউটিক্যালস,হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। 

পাশাপাশি তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।

মেলায় চাকরি প্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ পরামর্শকেরা চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। 

এ ছাড়া চারটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি অতিথিবৃন্দ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জব ফেয়ার চাকরি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া প্রায় তিন হাজার চাকরি প্রার্থী মন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এছাড়াও উচ্চ মানের চাকরি পাওয়া প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানে অফিসিয়ালভাবে সাক্ষাৎ করতে বলা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। জব ফেয়ার চাকরি মেলায় একদিনে চাকরি পেয়ে খুশি ও আনন্দিত।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জব ফেয়ার  কর্মসংস্থান  নতুন সম্ভাবনা  সমাজকল্যাণমন্ত্রী  বিরামপুর সরকারি কলেজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: