মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন

2026-10-27T23:07:35+00:00
2026-10-27T23:07:35+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় দেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ফারুক মিয়া (২৬)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাঘারচর এলাকার মো. মাহে আলমের ছেলে। অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ফারুক মিয়া পলাতক রয়েছেন।

গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালিয়াকৈর ভান্নারা এলাকার একটি মাদরাসার শিক্ষার্থীকে (১৩) ফারুক মিয়া বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে ২০১৫ সালের ৫ জুন সন্ধ্যার দিকে শিশুটিকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। ঘটনার ৬ দিন পর শিশুটিকে উদ্ধার করে শিশুটির মা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। একই বছর ৬ সেপ্টেম্বর পুলিশ মো. ফারুক মিয়া ও মো. হাবিবুর রহমান নাম দুইজনকে অভিযুক্ত করে থানায় চার্জশিট দেন।

আদালত দীর্ঘ শুনানী ও ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ফারুক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং অপর আসামি হাবিবুর রহমানকে খালাসের রায় দেন।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তফা কামাল বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে কোনো কেউ নারী ও শিশু নির্যাতন করে রেহাই পাবে না। অপরাধীদের জন্য এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মাদরাসা শিক্ষার্থী  ধর্ষণ  যুবকের যাবজ্জীবন  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: