আনোয়ারায় ইয়াবা নিয়ে কৃষকদলের আহ্বায়ক আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এসময় সন্দেহজনকভাবে আরও

2026-02-11T15:39:50+00:00
2026-02-11T15:41:41+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
আনোয়ারায় ইয়াবা নিয়ে কৃষকদলের আহ্বায়ক আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৩:৪১ পিএম  (ভিজিট : ১৮৩)
সালাউদ্দিন সুমন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এসময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বরুমচড়া ১নং ওয়ার্ড সাহাব মিয়া মেম্বারের বাড়ির নিজ বাড়ি থেকে ২৮ পিস ইয়াবা নিয়ে তাকে আটক করা হয়।


সুমন তিনি দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষ প্রার্থীর কৃষ-কদলের কমিটির দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। তিনি জানান, ভোররাতে  ২৮ পিস ইয়াবা নিয়ে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এছাড়া আরও ৬জনকে সন্দেহজনক আটক করে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   আনোয়ারা  ইয়াবা  কৃষকদল  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: