বনানীতে প্রাণীদের চিকিৎসা ক্লিনিক পরিদর্শন করলেন তারেক রহমান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মানবিক উদ্যোগে নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা সেবার খোঁজ নিতে, রাজনীতির ব্যস্ত সময়ের

2026-02-11T15:48:22+00:00
2026-02-11T15:50:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বনানীতে প্রাণীদের চিকিৎসা ক্লিনিক পরিদর্শন করলেন তারেক রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৩:৫০ পিএম
বনানীতে একটি প্রাণী চিকিৎসা ক্লিনিকে প্রাণীদের চিকিৎসা সেবার খোঁজ নিতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
মানবিক উদ্যোগে নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা সেবার খোঁজ নিতে, রাজনীতির ব্যস্ত সময়ের মাঝেও রাজধানীর বনানীতে প্রাণী চিকিৎসা ক্লিনিক পরিদর্শন করেন তিনি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে একটি প্রাণী চিকিৎসা ক্লিনিকে আহত ও অসুস্থ প্রাণীদের চিকিৎসার খোঁজ নিতে যান তারেক রহমান। এ সময় ক্লিনিকে চিকিৎসা নিয়ে আসা একটি বিড়ালকে কোলে নিয়ে আদর করেন তারেক রহমান। খোজ নেন, চিকিৎসা বিষয়েও সম্পর্কে।
  
এরপর ক্লিনিক ঘুরে দেখেন তারেক রহমান। এসময় তিনি কথা বলেন চিকিৎসক এবং প্রতিষ্ঠানটির অন্যান্যদের সঙ্গেও। জানতে চান, ওষুধ, যন্ত্রপাতি ও অবকাঠামোগত প্রয়োজনের কথা। স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসাও করেন  তিনি।

 
আধা ঘণ্টা পর ক্লিনিক থেকে বের হন বাংলাদেশ অ্যানিমেল ওয়য়েলফেরার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক। এ সময় আশপাশের আবাসিকের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করতে হাত নেড়ে তাদের সঙ্গে সৌজন্য প্রকাশ করেন তিনি। তারেক রহমান লন্ডনে থাকাকালে কিভাবে পশু-পাখিদের সেবা করতেন সেই বিষয়ে জানান ওয়েলফেয়ারের আহ্বায়ক আদনান আজাদ।
  
প্রাণী চিকিৎসা সেবাপ্রত্যাশী নাগরিকরা তার এ পরিদর্শনকে মানবিক ও সহমর্মিতার রাজনীতির বার্তা হিসেবে দেখছেন। 


/ইউএমএইচ



  বিষয়:   তারেক রহমান  প্রাণী চিকিৎসা  বনানী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: