ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে। শোবিজ অঙ্গনের তারকারাও যেন এর বাইরে

2026-02-11T17:29:41+00:00
2026-02-11T17:29:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম 
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে। শোবিজ অঙ্গনের তারকারাও যেন এর বাইরে নয়। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই নির্বাচনি আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রসিক ভঙ্গিতে তিনি লেখেন, ‘কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া।’

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নজর কাড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। একজন লিখেছেন, ‘ডিসাইড আপনার-মানুষ আপনার দিকে সুদৃষ্টি দেবে না কুদৃষ্টি দেবে। আপনিই যেটা ভালো মনে করেন, কারণ আপনি স্বাধীন দেশের নাগরিক-স্বাধীনতাই আপনার অঙ্গীকার।’


আরেকজন মন্তব্য করেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল!! এবার যে-ই জিতুক!

সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি— সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ফাল্গুন  শাড়ি  আবায়া  ভোট  শবনম ফারিয়া  নির্বাচন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: