ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।
সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল থেকে কেন্দ্রভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা গেছে, বুধবার সকাল ১০টায় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ প্রয়োজনীয় সব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‘ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’
এছাড়া নাশকতা এড়াতে উপজেলার সড়কগুলোতে বিজিবি, সেনাসদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি ভোট কেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবিও আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন।
সময়ের আলো/কেএইচও