ভোটারদের হুমকি দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার বিরুদ্ধে

2026-02-11T17:51:00+00:00
2026-02-11T18:21:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটারদের হুমকি দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৬:২১ পিএম
মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 


বুধবার (১১ ফেব্রুয়ারি) লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।


এর আগে মঙ্গলবার রাতে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।


কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেবো।’ 

মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণ খেলাপির অভিযোগে আদালত তার প্রার্থিতা বাতিলের আদেশ দেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মঞ্জুরুল আহসান মুন্সী  নির্বাচন  অনুসন্ধান  কমিটি  তলব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: