‘নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হবে না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে সামনে রেখে ফলাফল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে

2026-02-11T17:59:27+00:00
2026-02-11T17:59:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
‘নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম 
কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে সামনে রেখে ফলাফল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট শেষ হওয়ার পর ফল প্রকাশে অযৌক্তিক বিলম্ব হবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে স্থাপিত ফলাফল প্রচার বুথ পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক ও উৎসবমুখর। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ফলাফল জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন

তিনি আরও জানান, ফল সংগ্রহ ও প্রচারে প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয় জোরদার করা হয়েছে, যাতে ভোটগ্রহণ শেষে দ্রুত কেন্দ্রভিত্তিক ফল পাওয়া যায়।

এদিকে বৃহস্পতিবারের দ্বৈত ভোট-সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিও জোরদার হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নির্বাচন সামগ্রী পরিবহন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ কেন্দ্রে ইতোমধ্যে সরঞ্জাম পৌঁছে গেছে এবং বাকি কেন্দ্রগুলোতেও পর্যায়ক্রমে সরবরাহ সম্পন্ন হবে।

নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ভোটগ্রহণের পাশাপাশি ফল ঘোষণাও হবে স্বচ্ছ ও সময়োপযোগী।

এএডি/
  বিষয়:   নির্বাচন  ফল  প্রকাশ  বিলম্ব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: