আদর্শিক ও কৌশলগত কারণে জামায়াতের ভোট পক্ষে থাকবে : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বরিশাল-৫ (সদর) আসনের মুফতি ফয়জুল করীম বলেছেন, আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন আমার পক্ষে থাকবে।বুধবার (১১

2026-02-11T18:15:34+00:00
2026-02-11T18:17:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদর্শিক ও কৌশলগত কারণে জামায়াতের ভোট পক্ষে থাকবে : ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৬:১৭ পিএম
মুফতি ফয়জুল করীম। সংগৃহীত ছবি
বরিশাল-৫ (সদর) আসনের মুফতি ফয়জুল করীম বলেছেন, আদর্শিক ও কৌশলগত কারণে এই আসনে জামায়াতের ভোটারদের সমর্থন আমার পক্ষে থাকবে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন? এছাড়া আসনে যিনি জামায়াতের প্রার্থী ছিলেন তিনিও সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং বড় উদ্বেগের বিষয়। কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।


প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বিগত দিনে বরিশালে কী করেছেন সেটি সবারই জানা। তাদের নতুন করে ভোট দেওয়ার কী আছে সেটা আপনারা ভালো করেই জানেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   কৌশল  জামায়াত  ভোট  ফয়জুল করীম  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: