সেই আটক জামায়াত আমির রংপুর হাসপাতালে

রংপুর ব্যুরো

সারাদেশ

বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে

2026-02-11T18:23:52+00:00
2026-02-11T18:23:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেই আটক জামায়াত আমির রংপুর হাসপাতালে
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম 
বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সংগৃহীত ছবি
বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে তিনি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছেন।  

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মেশিনের মাধ্যমে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা গণনার কাজ শেষ হয়। গণনায় মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের বেলাল উদ্দিনের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। যদিও তাকে আটকের সময় পুলিশ জানিয়েছিল, জেলা জামায়াত আমিরের কাছে ৫০ লাখ টাকা ছিল।


এর আগে, সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করে নীলফামারী পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তিনি টাকার সংখ্যা ও কিসের টাকা সেটি জানাতে পারেননি। জামায়াত নেতা বেলাল উদ্দিনের দাবি, ওই টাকা তার নিজের ব্যবসার। তবে তিনি একটি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  জামায়াত আমির  বেলাল উদ্দিন  রংপুর মেডিকেল কলেজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: