সূত্রাপুরে ‘ভোট কেনার সময়’ জামায়াতের নায়েবে আমির আটক

জাতীয়

ঢাকা ৬-এ ভোট প্রক্রিয়ার সময় ভোট ক্রয়ের অভিযোগে সূত্রাপুর থানায় জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। স্থানীয় জনগণ

2026-02-11T19:44:37+00:00
2026-02-11T19:48:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সূত্রাপুরে ‘ভোট কেনার সময়’ জামায়াতের নায়েবে আমির আটক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৭:৪৮ পিএম
জামায়াতের নায়েবে আমির মো. হাবিব আটক। ছবি : সময়ের আলো
ঢাকা ৬-এ ভোট প্রক্রিয়ার সময় ভোট ক্রয়ের অভিযোগে সূত্রাপুর থানায় জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। স্থানীয় জনগণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ প্রক্রিয়ায় তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে মো. হাবিব ভোটারদের কাছে নগদ অর্থ দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী সতর্ক হয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডের একটি চাউলের দোকানের পাশে ঘটনাটি ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনাস্থল যাচাই-বাছাই করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনার পর স্থানীয়রা ভোট প্রক্রিয়ায় অনিয়ম রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কঠোর শাস্তি দাবী করেন।

এএডি/


  বিষয়:   সূত্রাপুর  ভোট  কেনা  জামায়াত  নায়েব  আমির  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: