সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সবাইকে শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন

2026-02-11T19:48:42+00:00
2026-02-11T19:48:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সবাইকে শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বক্তব্যে তিনি বলেন, ‘এই নির্বাচনে প্রতিটি নাগরিক যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে এবং ফলাফলের প্রতি সম্মান দেখায়। জয় বা পরাজয়- সবই মেনে চলা অত্যাবশ্যক।’
আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ভোট প্রক্রিয়াকে সফল ও স্বার্থক করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। শান্তি, সৌহার্দ্য এবং আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে অংশগ্রহণ করা হোক আমাদের সবার অঙ্গীকার।’

সিইসি এ এম এম নাসির উদ্দিনের এই আহ্বান দেশের ভোটারদের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।

এএডি/
  বিষয়:   সবাই  ভোট  সিইসি  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: