ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান তার পোস্টে জানান, ‘ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে— এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’
জামায়াত আমির বলেন, ‘জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে। আগামীকালের ভোটে এর প্রতিচ্ছবি ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’
সময়ের আলো/আআ