সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নির্বাচন

2026-02-11T20:26:34+00:00
2026-02-11T20:26:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব নিয়ে সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় নির্বাচন কমিশন এ তথ্য জানায়। 

সতর্কবার্তায় বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোটপ্রদান করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোটপ্রদান করতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।


প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে ইসি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সামাজিক  যোগাযোগমাধ্যম  গুজব  সতর্কবার্তা  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: