তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত

2026-02-11T20:58:25+00:00
2026-02-11T20:58:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম 
বুধবার গোপালগঞ্জে তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
গোপালগঞ্জে তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে, টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে ও রাত সাড়ে আটটার দিকে শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। 

এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘রাত সাড়ে সাতটার দিকে কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়াও, রাত আটটার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’ 

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গোপালগঞ্জ  তিন ভোটকেন্দ্র  ককটেল বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: