বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা

2026-02-11T21:06:10+00:00
2026-02-11T21:06:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম 
জয়পুরহাট জেনারেল হাসপাতালে আহতরা। ছবি : সংগৃহীত
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিক্ষা তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় আসলে সেখানে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান এর কর্মী বুথ বানানোকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আহত বিএনপি কর্মীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী সমর্থকদের খবর দেয়। বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।

স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন, ‘তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে কর্মীদের আহত করে।’ 

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিএনপি  স্বতন্ত্র প্রার্থী  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: