প্রধান উপদেষ্টা সকাল ১০টায় গুলশানে ভোট দেবেন

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট দেবেন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড

2026-02-11T21:13:32+00:00
2026-02-11T21:13:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
প্রধান উপদেষ্টা সকাল ১০টায় গুলশানে ভোট দেবেন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট দেবেন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে প্রধান উপদেষ্টা ভোট দেবেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়। 

বার্তায় প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিতব্য গণভোটে তার ভোট প্রদান করবেন। 


এদিকে, ইসির তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দফতরে যোগাযোগ করে জানা গেছে, অনেক উপদেষ্টাই নির্বাচনের দিন রাজধানী ঢাকায় অবস্থান করবেন। প্রত্যেকেই যার যার আবাসন ভিত্তিক এলাকার ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  প্রধান উপদেষ্টা  গুলশান  ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: