ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-11T21:27:24+00:00
2026-02-11T21:27:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম 
পুকুর থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’ 


তিনি বলেন, ‘কে বা কারা এসব সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

স্থানীয়দের দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দেশীয় অস্ত্র  উদ্ধার  ভোটকেন্দ্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: