দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঝিনাইদহ-৪ কালীগঞ্জ ও সদরের অংশে অবস্থিত একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।বুধবার

2026-02-11T21:50:52+00:00
2026-02-11T21:50:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম 
ঝিনাইদহ-৪ এ দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ ও সদরের অংশে অবস্থিত একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে কালীগঞ্জ পৌরসভার ৫ নং কেন্দ্র, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে।

Advertisement
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা জানান, খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। তারা লক্ষ্য করেন যে, দাঁড়িপাল্লা প্রতীকের এক পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, ‘জব্দকৃত শিটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে সতর্ক করা হয়েছে যাতে ভোটের ফলাফলে স্বচ্ছতা বজায় থাকে।’

প্রিজাইডিং অফিসার জেসমিন আরা বলেন, ‘এই শিটগুলো জিল্লুর রহমান নামের পোলিং এজেন্ট স্বাক্ষর করেছিলেন। এ বিষয়ে আমি এটার বেশি মন্তব্য করতে চাই না।’

স্থানীয়রা বলছেন, ‘ভোটের নিরপেক্ষতা রক্ষার জন্য এমন পদক্ষেপ অপরিহার্য। দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে।’

এএডি/
  বিষয়:   দাঁড়িপাল্লা  প্রতীক  এজেন্ট  স্বাক্ষরিত  ফলাফল  শিট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: