বিরামপুর পৌরসভার পলাশবাড়ী গ্রামে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় তিনজন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর পৌরসভার পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পৌর এলাকায় ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে তিনজন ব্যক্তি ভোটারদের হাতে জিলাপি দেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুর গ্রামের মুকুল সরকার, একই এলাকার শামসুল হক, গড়েরপার শিমুলতলী গ্রামের আব্দুল জলিল।
আরও পড়ুন
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, ‘তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ২৫টি জিলাপির টোকেন জব্দ করা হয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা বলছেন, ভোট প্রভাবিত করার জন্য এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কেন্দ্রটির শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছে।
এএডি/