ঘরে বসেই জানুন ভোটের স্লিপ, ভোট নম্বর ও ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর, ভোটার স্লিপ পাওয়ার উপায় জানতে চাচ্ছেন ভোটারদের অনেকে।চারটি উপায়ে এসব

2026-02-11T22:24:55+00:00
2026-02-11T22:29:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ঘরে বসেই জানুন ভোটের স্লিপ, ভোট নম্বর ও ভোটকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১০:২৯ পিএম
সংগৃহীত ছবি
রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর, ভোটার স্লিপ পাওয়ার উপায় জানতে চাচ্ছেন ভোটারদের অনেকে।

চারটি উপায়ে এসব বিষয় জানতে পারবেন ভোটাররা।

১. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে তথ্য খোঁজা যাবে। সেখানে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায়।

২. স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি অ্যাপ

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

 ৩. মোবাইল এসএমএস

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে : PC <স্পেস> এনআইডি নম্বর। এরপর এটি ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।


৪. ১০৫ হটলাইনে ফোন করে

যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকে।

এসব তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

ভোটার স্লিপ হচ্ছে এমন একটি তথ্যসংবলিত কাগজ, যেখানে ভোটারের নামের পাশাপাশি ভোটার নম্বর ও ভোট কেন্দ্র লেখা থাকে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্লিপ  ভোট নম্বর ও ভোটকেন্দ্র  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: