৯ মার্চ মোহামেডানের বার্ষিক সভা ও নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অবশেষে নির্ধারিত হলো দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনক্ষণ। আগামী ৯ মার্চ বেলা ১১টায়

2026-02-11T22:42:44+00:00
2026-02-11T22:42:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
৯ মার্চ মোহামেডানের বার্ষিক সভা ও নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
মোহামেডান স্পোর্টিং ক্লাব। ছবি : সংগৃহীত
অবশেষে নির্ধারিত হলো দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনক্ষণ। আগামী ৯ মার্চ বেলা ১১টায় ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।
আরও পড়ুন

এবারের সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডায় রাখা হয়েছে। বার্ষিক সাধারণ সভার পাশাপাশি একই মঞ্চে অনুষ্ঠিত হবে গত বছরের অতিরিক্ত সাধারণ সভাও। এ ছাড়া সভায় ২০২১ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত ক্লাবের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হবে।

তবে সাধারণ সদস্যদের কাছে এই সভার সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্লাবের পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন। আয়-ব্যয়ের হিসাব নিকাশ শেষে সভার শেষ অংশে বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঐতিহ্যবাহী এই ক্লাবের আগামীর নেতৃত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে এখন থেকেই ক্লাব পাড়ায় শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এএডি/


  বিষয়:   মোহামেডান  বার্ষিক সভা  নির্বাচন  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: