ব্যালটে সিল মারার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, যা জানাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার প্রস্তুতির অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও তদন্ত শেষে অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে

2026-02-11T22:56:40+00:00
2026-02-11T23:03:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ব্যালটে সিল মারার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, যা জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১১:০৩ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যালটে সিল মারা অভিযোগ নিয়ে যা জানাল প্রশাসন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার প্রস্তুতির অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও তদন্ত শেষে অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুল (কেন্দ্র নং ১৯০) এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ছিল, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া অতীতে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি কেন্দ্রের ভেতরে ব্যালট বক্স ও ব্যালট পেপার ‘প্রস্তুত’ করছিলেন। এ অভিযোগের জেরে কেন্দ্রে প্রবেশ করে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ নেয়।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি যাচাই করে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী বলেন, ‘প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী কাগজপত্র গ্রহণের পর নিয়মিত গোছানোর কাজ করছিলেন। অভিযোগের কোনো ভিত্তি আমরা পাইনি। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তার দায়িত্ব যথারীতি পালন করবেন।’
আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিকও বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা মেলেনি।

উল্লেখ্য, প্রিজাইডিং অফিসার বশিরুল হক ভূঁইয়া বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তা বর্তমান দায়িত্ব পালনে প্রভাব ফেলেছে- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রশাসন জানিয়েছে।

এএডি/
  বিষয়:   ব্যালট  সিল  অভিযোগ  জামায়াত  নেতা  প্রশাসন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: