‘ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে ফকিরাপুল এলাকায় প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের সশস্ত্র অবস্থানের অভিযোগ

2026-02-11T23:24:50+00:00
2026-02-11T23:24:50+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
‘ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম   (ভিজিট : ১৮৬)
ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে ফকিরাপুল এলাকায় প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের সশস্ত্র অবস্থানের অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা ফকিরাপুল এলাকায় অস্ত্রসহ অবস্থান নিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ভয়ভীতি বা শক্তিপ্রদর্শন গ্রহণযোগ্য নয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগ ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিবেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন- এমনটাই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তীতে জানানো হবে।

এএডি/



  বিষয়:   ফকিরাপুল  সশস্ত্র  অবস্থান  জামায়াত  শিবির  কর্মী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: