জামায়াত নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে এক রাজনৈতিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (বাঁশের লাঠি)

2026-02-11T23:57:08+00:00
2026-02-11T23:57:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম 
গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ি থেকে বাঁশের লাঠি উদ্ধার। ছবি : সংগৃহীত
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে এক রাজনৈতিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (বাঁশের লাঠি) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আল আমিনের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে প্রায় ২০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আল আমিনকে বাড়িতে পাওয়া যায়নি।
আরও পড়ুন

উদ্ধার হওয়া বাড়িটি বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের উত্তর পাশে অবস্থিত। স্থানীয়দের দাবি, নির্বাচনকে সামনে রেখে এলাকায় অচেনা লোকজনের আনাগোনা বাড়ছিল- এমন সন্দেহ থেকেই বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাঠিগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

নির্বাচন ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এএডি/


  বিষয়:   জামায়াত  নেতা  বাড়ি  দেশীয়  অস্ত্র  উদ্ধার  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: