স্কুলে নারীর গুলি, বন্দুকধারীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এক হাই স্কুলে গুলিবর্ষণের এক ঘটনায় নারী বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত

2026-02-12T00:10:47+00:00
2026-02-12T00:16:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্কুলে নারীর গুলি, বন্দুকধারীসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:১৬ এএম
কলম্বিয়া প্রদেশের এক হাই স্কুলে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এক হাই স্কুলে গুলিবর্ষণের এক ঘটনায় নারী বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবারের এ ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রাণঘাতী নির্বিচার হতাহতের ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানায়, প্রদেশেরটির উত্তর-পূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে একজন বন্দুকধারী গুলিবর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। এই বন্দুকধারীকে ‘নারী’ বলে বর্ণনা করা হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুজনকে একটি বাড়িতে পাওয়া গেছে। আর অপরজনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতি নয় এমন আঘাত নিয়ে আরও ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ বলেছে, সন্দেহভাজন এক গুলিবর্ষণকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে সম্ভবত নিজের গুলিতেই নিহত হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত নয় আর জনগণের জন্য চলমান কোনো হুমকি নেই বলে মনে করছে পুলিশ।

ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি সাংবাদিকদের বলেছেন, ‘আজ রাতের মতো রাত নিয়ে কিছু বলা কঠিন। যেন বাড়ির কাছে নয়, অন্য কোথাও ঘটনাটি ঘটেছে।’ রয়টার্স জানায়, পুলিশ গুলিবর্ষণকারীর বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানায়নি; শুধু বলেছে, এই ব্যক্তিকে একজন ‘নারী’ বলে বর্ণনা করা হয়েছে। এমনটি হলে উত্তর আমেরিকায় হওয়া এক অস্বাভাবিক নির্বিচার গুলিবর্ষণের ঘটনা হবে এটি। এখানে এ ধরনের ঘটনা প্রায় সবসময় পুরুষরাই ঘটিয়ে থাকে।


পুলিশের এক সতর্ক বার্তায় সন্দেহভাজনকে ‘বাদামি চুলের পোশাক পরা নারী হিসেবে’ বর্ণনা করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কেন ফ্লয়েড নিশ্চিত করে জানিয়েছেন, সতর্ক বার্তায় যেমনটি বর্ণনা করা হয়েছিল সেই ব্যক্তিকে স্কুলে মৃত অবস্থায় পাওয়া গেছে। হতাহতদের মধ্যে কতজন শিশু, পুলিশ তা জানায়নি। ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রকি পর্বতের পাদদেশের প্রত্যন্ত শহর টাম্বলার রিজের লোকসংখ্যা প্রায় ২৪০০ জন। শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের গ্রেড সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ১৬০ জন। এদের বয়স প্রায় ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সপ্তাহের বাকি দিনগুলোতে স্কুলটি বন্ধ থাকবে বলে স্কুল কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শহরটি ছোট পুলিশ বাহিনী একটি ফোন পাওয়ার দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এতে বেশ কিছু প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন তারা। কানাডার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাগুলোর মধ্যে টাম্বলার রিজ স্থান করে নিয়েছে।


সময়ের আলো/এসকে/


  বিষয়:   কানাডা  স্কুল  নারী  গুলি  বন্দুকধারী  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: