ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ–৪ আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত

2026-02-12T00:25:35+00:00
2026-02-12T00:31:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঝিনাইদহ-৪ আসন
ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:৩১ এএম
ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার। ছবি : সময়ের আলো
ঝিনাইদহ–৪ আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এগুলো জব্দ করেন।

এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট আসেন। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা তার কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন। 


বাইরে এসে ধানের শীষ প্রতীকের ওই পোলিং এজেন্ট ফাঁকা রেজাল্ট শিটে সই করার কথা জানান। তখন বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, সাধারণত নিয়ম অনুযায়ী, ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা আগে থেকেই সেটি করিয়েছেন, যেটা ঠিক হয়নি। ফলে ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  ঝিনাইদহ-৪ আসন  ফাঁকা  রেজাল্ট শিট  পোলিং এজেন্ট  সই  প্রিসাইডিং কর্মকর্তা  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: