স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে

2026-02-12T00:48:16+00:00
2026-02-12T00:48:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ এএম 
স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইউনিয়নের পূর্ব রাকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থক আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন— ইকবাল হোসেন (৩৮), সে পূর্ব রাকিরকান্দি গ্রামের আক্কাস খানের ছেলে, একই গ্রামের মো. জয় ( ২৮), সে ইসমাইল বেপারির ছেলে, জুয়েল শেখ(৪০) ও আব্দুল জব্বার(৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ৪–৫ জন সমর্থক অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।


হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দারের অনুসারীদের দায়ী করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন জমাদ্দার বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এখানে কোনো ঘটনা ঘটলেই আমার নাম আসাটা স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা ধানের শীষের পোলিং এজেন্ট দিতে গেলে ফুটবল প্রতীকের সমর্থক ও সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহাগ আমাদের লিফলেট নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।’

অন্যদিকে সদর উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব সোহাগ দাবি করেন, আমরা ৪–৫ জন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে ধানের শীষের ৩০–৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়।


মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনায় উভয় পক্ষের মোট ৫–৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: