রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক

2026-02-11T23:39:46+00:00
2026-02-11T23:43:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১১:৪৩ পিএম
বগুড়ায় ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বগুড়া শহরের ভাণ্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে নাসিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাতে ১০ থেকে ১৫ জনের একটি দল ভোটকেন্দ্রে প্রবেশ করেছে- এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে নাসিরুল ইসলামকে কেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।
আরও পড়ুন

আটক ব্যক্তি দাবি করেন, তিনি পোলিং এজেন্টের তালিকা জমা দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট বলেন, রাতের বেলায় কেন্দ্র খোলা রেখে তালিকা গ্রহণের কোনো বিধান নেই। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ইতোমধ্যে তার কাছ থেকে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন, তাদের কর্মীরা নিয়মতান্ত্রিকভাবে প্রিজাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট তালিকা জমা দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং তাদের নেতাকে পুলিশে সোপর্দ করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোটের আগের রাতে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার রয়েছে এবং অননুমোদিত প্রবেশ কোনোভাবেই অনুমোদিত নয়। নির্বাচনকে সুষ্ঠু রাখতে বিধি লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক পক্ষগুলোর ভিন্নমুখী বক্তব্যে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

এএডি/


  বিষয়:   রাত  বগুড়া  ভোটকেন্দ্র  জামায়াত  নেতা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: