শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি খাদে পড়ে আহত ৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা

2026-10-21T21:53:49+00:00
2026-10-21T21:53:49+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি খাদে পড়ে আহত ৮
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম 
মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহতরা হলেন—মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই এলাকার নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) এবং মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। এ ছাড়া আহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী জানান, মাঝাটোলা এলাকায় গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে তিনি গ্রামপুলিশ পাঠিয়েছেন এবং উপজেলা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় কেউ মারা যাননি বলেও জানান তিনি। শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদে ভটভটিটি পড়ে থাকতে দেখেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা গাড়িতে থাকা লোকজন ও গরুগুলো উদ্ধার করেন। খাদে পড়ে থাকা ভটভটিটি উদ্ধারে কাজ চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শিবগঞ্জ  গরুবোঝাই ভটভটি  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: