চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ট্রাকচালক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকা থেকে তিন লাখ ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে

2026-10-21T21:23:41+00:00
2026-10-21T21:23:41+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ট্রাকচালক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম 
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকা থেকে তিন লাখ ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম বলেন, পুলিশের কাছে তথ্য ছিল কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাবে। পরে ট্রাকটি আটকাতে ডাবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ডিটি রোডে অবস্থিত দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একটি ট্রাক সেখানে পৌঁছে। এরপর গোয়েন্দা পুলিশ টিম ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে বানানো চেম্বারে লুকানো তিন লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাক চালককে আটক করা হয়।

ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আটক চালক ৪৫ বছর বয়সি রুহুল আমিন পাবনার আতাইকুল থানার ধর্মগ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  নগরী  ডিটি রোড  মনসুরাবাদ  ইয়াবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: