লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগে জামাল হোসেন নামে ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

2026-10-21T21:11:44+00:00
2026-10-21T21:11:44+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম 
জামাল হোসেন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগে জামাল হোসেন নামে ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর তেহমুনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে অপহৃত হেলালকে উদ্ধার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলা যুবলীগের সভাপতি। তিনি চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী নয়, বরং ঢাকা থেকে আসা যাত্রীবাহী ইকোনো বাস থেকে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় হেলালকে তুলে নিয়ে যায় ১০ থেকে ১২ জনের একটি দল। এ সময় তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়া হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহরের উত্তর তেহমুনী সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় জামাল হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অপহরণের খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। আটক জামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   লক্ষ্মীপুর  যুবলীগ নেতা  অপহরণ  ছাত্রদল নেতা আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: