প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম
উপজেলার আঠারোমাইল এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। ছবি : সংগৃহীতখুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ও বুধবার বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
মঙ্গলবার রাতের দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং বুধবার বিকালের দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
বুধবার বিকেলে একই এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকচালকসহ তিনজন নিহত হন। এ সময় বাসটির প্রায় অর্ধশত যাত্রী আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা ও আশপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের এএসআই সাইফুল জানান, ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় ঘটে যাওয়া পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
সময়ের আলো/এনএন