মাছের খামারে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকা ক্ষতির অভিযোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি

2026-10-21T21:27:13+00:00
2026-10-21T21:27:42+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাছের খামারে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকা ক্ষতির অভিযোগ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ৯:২৭ পিএম
কচুয়ার কড়ইয়া এলাকায় মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধন হওয়ায় মাথায় হাত মৎসচাষী আবুল খায়েরের। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মো. আবুল খায়ের। এ ঘটনায় আর্থিকভাবে বিপাকে পড়েছেন তিনি। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত এই মাছচাষি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া-সংলগ্ন দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারের মালিক আবুল খায়ের ওই গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে।

খামারের মালিক আবুল খায়ের জানান, জমি ও পুকুর লিজ নিয়ে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে প্রায় ১ হাজার ২০০ শতাংশ জায়গায় গত ছয় বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। মঙ্গলবার রাতে খামারের পাহারাদার ঘুমিয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তাঁর অভিযোগ।

তিনি বলেন, বুধবার সকালে খামারের পাড়ে গিয়ে দেখতে পান, পুকুরের পানিতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। কিছু মাছ পানির নিচেও তলিয়ে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে পানি থেকে মাছ তুলতে সহযোগিতা করেন। পুকুরে মরা মাছের আধিক্যের কারণে বিভিন্ন প্রজাতির পাখিকেও মাছ শিকার করতে দেখা যায়।

খামারের পাহারাদার ইব্রাহিম জানান, তিনি রাত একটা পর্যন্ত খামার পাহারা দিয়েছেন। এরপর ঘুমিয়ে পড়েন। তাঁর ধারণা, এই সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।

এদিকে, মাছ মরে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আবুল খায়ের। দীর্ঘ ছয় বছরের পরিশ্রম ও বিনিয়োগে গড়ে তোলা খামারে এমন ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে তাঁর। পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এনএন


  বিষয়:   মাছের খামার  বিষ প্রয়োগ  ১৫ লাখ টাকার ক্ষতি  অভিযোগ  কচুয়া  চাঁদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: