১ লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ ২ জন আটক, জরিমানা

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ এক লাখ ২ হাজার টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে

2026-02-12T01:55:46+00:00
2026-02-12T01:57:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল
১ লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ ২ জন আটক, জরিমানা
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৫ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১:৫৭ এএম
১ লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ ২ জন আটক, জরিমানা। ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ এক লাখ ২ হাজার টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাংশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement
আটককালে ওই দুই ব্যক্তির কাছে থেকে এক লাখ ২ হাজার টাকা ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজী নামে দুজনকে নগদ টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।


তিনি আরও বলেন, নির্বাচনের সময় যেহেতু কোনো ধরনের প্রচার বা সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ, তাই তাদের জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করছিলেন।

এর আগে, বুধবার দুপুরে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাবুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকা ও নির্বাচনসংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এফআর
  বিষয়:   নির্বাচন  বরিশাল  টাকা  ধানের শীষ  ভোটার স্লিপ  আটক  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: