মধ্যরাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আশুলিয়ায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা

2026-02-12T03:20:47+00:00
2026-02-12T03:20:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আশুলিয়ায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ এএম 
মধ্যরাতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আশুলিয়ায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক। ছবি : সময়ের আলো
আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। এ সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে নয় জন এবং ৯ নং ওয়ার্ডের নলাম ভোট কেন্দ্রে এলাকা থেকে অভিযানে আরও চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন ব্যাপারীর ছেলে মো. শাহজাহান ব্যাপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান ব্যাপারীর ছেলে মো. জুলহাস উদ্দিন (২৪), মো. বাবুল হোসেনের ছেলে মো. সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো. সুজন (২০), মো. তাইজুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)। 

এছাড়াও নলাম ভোটকেন্দ্র থেকে আটককৃতরা হলেন, নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মন্টু মিয়া (৩৫), নলাম পানপাড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. জুয়েল মিয়া (৩৬), একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন (৩৭) এবং মজিদ ব্যাপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)। 

আটককৃতরা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানা গেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  আশুলিয়া  মধ্যরাত  ভোটকেন্দ্র দখল  চেষ্টা  আশুলিয়া  বিএনপি  নেতাকর্মী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: