হাসনাতকে সমর্থন জানিয়ে মধ্যরাতে নাহিদ ইসলামের বার্তা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কুমিল্লার দেবিদ্বার থেকে ফ্যাসিবাদ চিরতরে বন্ধ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক

2026-02-12T07:57:59+00:00
2026-02-12T07:57:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাতকে সমর্থন জানিয়ে মধ্যরাতে নাহিদ ইসলামের বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ এএম 
নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বার থেকে ফ্যাসিবাদ চিরতরে বন্ধ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ এই আহ্বান জানান। একইসঙ্গে দেবিদ্বারকে টেন্ডারবাজ ও দখলদারমুক্ত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলিতে ভোটের মাধ্যমে হাসনাত আবদুল্লাহকে জয়ী করার আহ্বানও জানান তিনি। 

পোস্টে নাহিদ লেখেন, প্রিয় দেবীদ্বারবাসী, কুমিল্লার মাটি বিপ্লবের মাটি, যেখানে নতুন করে কোনো জমিদারি বা জুলুমের ঠাঁই হবে না। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগে অর্জিত আজাদি রক্ষা এবং রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ ঘটাতেই আমাদের এই লড়াই। আধিপত্যবাদ ও মাফিয়াতন্ত্রের পচা-গলা বন্দোবস্ত উচ্ছেদ করে আমরা এমন এক ‘নয়া বন্দোবস্ত’ কায়েম করতে চাই, যেখানে এমপির ইশারায় নয় বরং জনগণের ইশারায় রাষ্ট্র চলবে।


তিনি আরও লেখেন, এই লক্ষ্যে কুমিল্লা-৪ আসনে আমাদের প্রতিনিধি জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো নির্ভীক যোদ্ধা হাসনাত আবদুল্লাহ। বুলেটের সামনে বুক পেতে দেওয়া এই তরুণকে ভোট দেয়ার অর্থ হলো দেবীদ্বারকে টেন্ডারবাজ ও দখলদারমুক্ত করার গ্যারান্টি। 

হাসনাত জয়ী হওয়া মানেই প্রতিটি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা এবং কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। 

আসুন, ব্যালটের মাধ্যমে দেবিদ্বার থেকে ফ্যাসিবাদের সমাধি রচনা করি এবং শাপলা কলি মার্কায় হাসনাত আবদুল্লাহকে জয়ী করে বিপ্লবের স্বপ্ন সফল করি বলে সকলের উদ্দেশে আহ্বান জানান তিনি। 


/ইউএমএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: