সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতের এক নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেএম হারুন অর রশিদ সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশিরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ বলেন, নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।
পরে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, বিষয়টি মোবাইলফোনে জেনেছেন। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
/ইউএমএইচ