বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ : ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন,বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর

2026-02-12T08:18:40+00:00
2026-02-12T08:18:40+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন আজ : ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৮ এএম   (ভিজিট : ১৫৭)
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। 

এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখানোর পর ভোটগ্রহণের জন্য সেট করেন। এরপর নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।


পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইভার্স ইজাবস। তিনি বলেন, ‘এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।’ 

তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়—সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়েও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই এক্সাইটেড লাগছে। 

দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক—যে-ই আসুক সে যেন দেশের ভালো চায়।’ একইসঙ্গে গণভোটও দিয়েছেন বলে জানিয়েছেন এই ভোটার।

সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সময়ের আলো/এআর 


  বিষয়:   বাংলাদেশ  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: