পদবি গোপন করায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে

2026-02-12T08:19:15+00:00
2026-02-12T08:19:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদবি গোপন করায় সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ এএম 
মাগুরা-২ আসনের শালিখা উপজেলার সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। হুমায়ুন কবির  শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। তার বাড়ি শালিখা উপজেলার কাতলী মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রজব আলী সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ে হুমায়ুন কবিরের দলীয় পদ-পদবি সংক্রান্ত তথ্য উঠে আসে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন আশঙ্কায় কেন্দ্র নম্বর ৪৮, আড়পাড়া সদর আলিম মাদরাসার সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার বনি আমিন বলেন, প্রাথমিকভাবে তার দলীয় পদবি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই প্রক্রিয়া চলমান থাকলেও বিষয়টি নজরে আসেনি। পরবর্তীতে তথ্য নিশ্চিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হুমায়ুন কবিরের পরিবর্তে শালিখা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেওঁ জানিয়েছেন তিনি। 


/ইউএমএইচ


  বিষয়:   সহকারী প্রিজাইডিং অফিসার  মাগুরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: