বাধার অভিযোগ, সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্রে ঢুকলেন পোলিং এজেন্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোটকেন্দ্রে ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। এ ঘটনা রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে।পরে

2026-02-12T08:27:20+00:00
2026-02-12T08:27:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাধার অভিযোগ, সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্রে ঢুকলেন পোলিং এজেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৮:২৭ এএম  (ভিজিট : ১১৬)
রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে সেনাসদস্যদের উপস্থিতি। সংগৃহীত ছবি
ভোটকেন্দ্রে ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। এ ঘটনা রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে। পরে ভোটগ্রহণ শুরুর প্রায় ১০ মিনিট পর ৭টা ৪০ মিনিটের দিকে সেনাসদস্যদের উপস্থিতিতে তিনি কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন বলে জানা গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কলেজটির দুই নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ওই পোলিং এজেন্টের নাম গোলাম মোস্তফা। তিনি ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র থাকার পরও শুরুতে ওই পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।


কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা তখন বলেন, ‘ভোট শুরুর সময় সকাল সাড়ে ৭টা। আমি শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।’

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন।’ এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঘটনার পরপরই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারবো। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।’

সময়ের আলো/এআর 


  বিষয়:   বাধা  অভিযোগ  সেনাবাহিনী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: