গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের বর্তমান পরিস্থিতিতে চরম দুর্নীতি, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান বজায় রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার

2026-02-12T10:26:09+00:00
2026-02-12T10:26:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১০:২৬ এএম
হেফাজতে ইসলামের লোগো। সংগৃহীত ছবি
দেশের বর্তমান পরিস্থিতিতে চরম দুর্নীতি, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান বজায় রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানায়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে এ আহ্বান জানান। পরে বার্তাপ্রেরক মাওলানা আফসার মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে এবং সংকট পুরোপুরি কাটেনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে পূর্ববর্তী সরকারের প্রণীত সংবিধান ও রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দুর্নীতি ও প্রশাসনিক হয়রানি থেকে উত্তরণের পথও উন্মুক্ত হবে বলে তারা দাবি করেন। রাজনৈতিক বিরোধী ও ধর্মীয় ব্যক্তিদের ওপর দমন-পীড়নের অবসান ঘটাতেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।


বিবৃতিতে আরও বলা হয়, ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো প্ররোচনায় ভোট নষ্ট না করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার কথাও উল্লেখ করা হয়।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান বজায় রেখে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করার আহ্বান জানায় সংগঠনটি।


/ইউএমএইচ



  বিষয়:   হেফাজতে ইসলাম  গণভোটে ‘হ্যাঁ’ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: