ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
ভোট দিয়ে উৎফুল্ল প্রকাশ করে তিনি বলেন, ‘তার সন্তানরাও প্রথম ভোট দিয়েছে।
এ সময় বাবর পত্নী তাহমিনা জামান শ্রাবণী বলেন, ‘আগের নির্বাচন ছিলো ত্রাসের। প্রতিটি দিন এক একটা বিভীষিকাময় ছিল। আমার স্বামীর ভক্ত নেতাকর্মীরা আমাকে কীভাবে যে আগলে রেখেছেন প্রতিদিন নির্বাচনের প্রচার প্রচারণা করেছেন তা বলে বোঝাতে পারবো না।’
এ সময় প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান মিজান জানান, এই কেন্দ্রে ৩১৫০ জন ভোটার। সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ৩০০ ভোটার ভোট দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
সময়ের আলো/এআর